জামালপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস পালন
১ জানুয়ারি ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস নামে নতুন দল গঠন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে এবার ২৯ বছরে পা দিল দল। বিরোধী দল থেকে দল আজ রাজ্যে ক্ষমতায়। এই শুভ দিনে সারা রাজ্যজুড়ে দলের জন্মদিন পালন করা হলো। পূর্ব বর্ধমানের জামালপুরে সকাল থেকেই আবুজহাটি ১, জাড়োগ্রাম অঞ্চল সহ ১৩ টি অঞ্চলেই অঞ্চল পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করে, কেক কেটে দলের জন্মদিন পালন করা হয়। সকাল ১০ টায় ব্লক পার্টি অফিসে মহা সমারোহে দলের জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, সহ সভাপতি ভূতনাথ মালিক,যুব সভাপতি উত্তম হাজারী,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা সহ সকল অঞ্চল সভাপতি, প্রধান ও উপ প্রধানরা। প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর মনীষীদের ছবিতে মাল্যদান করা হয়। পরে ২৯ বছরকে স্মরণে রেখে ২৯ পাউন্ড কেক কাটা হয়। জন্মদিন পালনকে কেন্দ্র করে প্রচুর কর্মী সমর্থক আজ পার্টি অফিসে সমবেত হন। ব্লক পার্টি অফিস সহ অন্যান্য অঞ্চল পার্টি অফিস থেকে দুঃস্থ মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়।সকলকে কেক খাওয়ানো হয়। মেহেেমুদ খাঁন বলেন আজ তাঁদের কাছে এক অত্যন্ত আনন্দের দিন কারণ আজ তাঁদের দলের জন্মদিন।


