খন্ডঘোষে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস পালন


খন্ডঘোষে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস পালন

খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। এদিন দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম (ফাগুন)। এদিন কেক কেটে সকলের মুখে তা তুলে দেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় ও খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম। অপার্থিব ইসলাম বলেন, প্রতিবছর এই দিনটি আমরা যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করে থাকি। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠিত হয়। তারপর থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এখানে পালিত হচ্ছে। এদিন এখানে দেশের ১৫ জন মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
অপার্থিব ইসলাম জানান, এদিন প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে স্থানীয় হাজার মানুষের হাতে কম্বল, শীতবস্ত্র, শাড়ি, জামা ইত্যাদি তুলে দেওয়া হয়। বিশেষ করে শীতের দিনে যাতে পিছিয়ে পড়া পরিবারের মানুষরা কষ্ট না পান, তারজন্যই এই উদ্যোগ গ্রহণ বলে জানা গেছে।