
গোটা রাজ্যের পাশপাশি পূর্ব বর্ধমানেও মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস টিকিট পরিষেবার সূচনা
জেলার বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ডে এসবিএসটিসি কাউন্টার থেকে মহিলাদের জন্য বিনামূল্যে বাস টিকিট পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হলো। এই উপলক্ষ্যে ১, জুন এখানে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক রাজু পাত্র।
অনুষ্ঠানে বিধায়ক রাজু পাত্র নিজের হাতে মহিলাদের মধ্যে বিনামূল্যে টিকিট তুলে দেন। এর মাধ্যমে সরকারি এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। নতুন এই উদ্যোগে এলাকার বহু মহিলা যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
এদিন কাউন্টারে টিকিট নিতে আসা মহিলাদের মধ্যে উৎসাহ ও আনন্দের ছবি ধরা পড়ে। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান।


