
এক অপরিচিত মহিলার দেহের কিছু অংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
জেলার মেমারি থানার অধীনে কুচুট পঞ্চায়েতের অন্তর্গত কালেশ্বর ব্যাকপাড়া মোড় সংলগ্ন এলাকায় বর্ধমান-কালনা রোডের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে একটি অপরিচিত মহিলার মৃতদেহ দেখতে পাওয়া যায়। মঙ্গলবার বিকেলে তা দেখার পরে এলাকার স্থানীয় মানুষরা মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়িতে খবর দেন। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছোন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ওই মহিলার দেহের বাকি অংশের খোঁজে পুলিশ তদন্ত করছে। তারা বডি উদ্ধার করে মেমারি থানায় নিয়ে চলে যান। পরবর্তী সময়ে মৃত মহিলার বাকি অংশের খোঁজে জেসিপি গাড়ি দিয়ে তল্লাশী চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই মহিলার দেহের এখনও বাকি অংশের খোঁজ পাওয়া যায়নি।
এদিন ঘটনার স্থলে পৌঁছোন ট্রাফিক অ্যাডিশনাল এসপি, সি আই -বি স্নেহময় চক্রবর্তী,মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস, সাতগেছিয়া ফাঁড়ির আইসি বাণী শঙ্কর সিংহ মহাপাত্র। পুলিশ ঘটনার তদন্ত করছে।


