উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাজ্ঞাপন জামালপুরে
শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জামালপুর ব্লকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পাঁচড়া হাইস্কুলে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও একটি করে পেন তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী,ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক,অঞ্চল সভাপতি জয়দেব দাস, প্রধান বিকাশ পাকড়ে সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে যাচ্ছে ছেলেমেয়েরা। তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন তারা।
জামালপুর থানার পক্ষ থেকে কালনা কাঁসরা হাইস্কুলে পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা জানিয়ে একটি করে পেন তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, সেকেন্ড অফিসার উত্তম পাল সহ অন্যান্যরা। ছাত্র-ছাত্রীরা এই শুভেচ্ছা পেয়ে খুবই খুশি।


