1
অ্যাকাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেল মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়
২০২৫ এ পূর্ব বর্ধমান জেলার প্রাইমারি ও আপার প্রাইমারি বিদ্যালয়গুলিকে অ্যাকাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হলো। জেলা প্রশাসনের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। জানা গেছে, মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সমস্ত বিভাগে এ বছর সেরা বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। এই বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলাশাসক আয়েশা রাণী এ। মন্ত্রী বলেন, যে সমস্ত বিদ্যালয়গুলি সার্বিক শিক্ষাদানের মধ্যে দিয়ে সাফল্য পেয়েছে তাদের পুরস্কৃত করা হলো। আশারাখি পুরস্কার প্রাপক বিদ্যালয়গুলি আগামী দিনে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।
2
রাইস ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বস্ত্র বিতরণ
শুভ শারদীয়া উৎসব উপলক্ষ্যে বর্ধমান রাইস ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে স্থানীয় রুবি প্যালেসের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক প্রমুখ। ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি জগদীশ প্রসাদ, সম্পাদক রাজেশ কুমার সাউ, চেয়ারম্যান কাঞ্চন সোম সহ অন্যান্য সদস্যবৃন্দ। রাজেশ কুমার সাউ জানান, এদিন এক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। যার মূল লক্ষ্য হলো পুজোর সময় সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষরা যেন একটু খুশি ও আনন্দের মধ্যে থাকতে পারেন। উপস্থিত অতিথিরা আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন।


