পাড়ায় সমাধান ক্যাম্প সফল করতে এগিয়ে এলেন স্থানীয়রা


পাড়ায় সমাধান ক্যাম্প সফল করতে এগিয়ে এলেন স্থানীয়রা

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পাড়ায় সমাধানের ক্যাম্প অনুষ্ঠিত হলো আঝাপুর ও জোতশ্রীরাম অঞ্চলের কামালপুর প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালী প্রাথমিক বিদ্যালয়ে। পাড়ায় সমাধান ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, দুই প্রধান কাশীনাথ হেমব্রম ও আরিফা বেগম, দুই অঞ্চল সভাপতি প্রতাপ রক্ষিত ও তপন দে সহ অন্যান্যরা। সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। কিভাবে সমস্যার সমাধান হবে তার ব্যবস্থাও করেন। গ্রামের সাধারণ মানুষ সরকারি আধিকারিকদের কাছে তাদের পাড়ার বিভিন্ন উন্নয়নের কাজের হিসেব তুলে ধরেন। সেই ভাবেই আগামীতে কাজ হবে বলে জানা যায়। মুখ্যমন্ত্রীর এই প্রকল্প সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন মেহমুদ খান। তিনি বলেন, এই ধরনের প্রকল্পে এই ব্লকের প্রতিটি বুথ এলাকার সাধারণ মানুষরা এগিয়ে এসে তাদের মতামত জানিয়েছেন। সেই মতোই এখানে উন্নয়নের কাজ করা হবে।