অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনসহ একাধিক দাবিতে জেলাশাসক দপ্তরের অভিযান করবে এসএফআই
পূর্ব বর্ধমান জেলায় অবৈধ ছাত্র সংসদ বাতিল করে অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। জেলা জুড়ে প্রতিটি স্কুলে নতুন শিক্ষাবর্ষে ২৪০ টাকার বেশি ফি নেওয়া যাবে না, স্কুল ও মাদ্রাসাগুলিতে বকেয়া কম্পোজিট গ্রান্টের বকেয়া টাকা দ্রুত প্রদান করা সহ প্রতিটি ক্যাম্পাসে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন ও নিরাপত্তা সুনিশ্চিত করতে জি এস ক্যাশ সেল গঠন করার দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে আগামী ১৭ জানুয়ারি ২০২৫ কাটোয়া মহকুমায়, ২২ জানুয়ারি ২০২৫ কালনা মহকুমায় এবং ২৮ জানুয়ারি ২০২৫ জেলাশাসক দপ্তর অভিযান করা হবে। এই অভিযানে সমগ্র অংশের ছাত্রছাত্রীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ১২ ডিসেম্বর পার্কাস রোড জেলা দপ্তরে সাংবাদিক সম্মেলন করা হয় এসএফআইয়ের জেলা কমিটির পক্ষ থেকে। এদিন সাংবাদিক সম্মেলনে জেলা নেতৃত্বরা জানান, গোটা মাসজুড়ে জেলার স্কুল, কলেজ ও বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের সদস্যপদ সংগ্রহের পাশাপাশি এই কর্মসূচীর প্রচার হবে জোর কদমে। এলাকায় এলাকায়, ক্যাম্পাসে পোস্টারিং, লিফলেটিং, পথসভা, বিকল্প সাংস্কৃতিক প্রচার ও সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে এই কর্মসূচীকে কেন্দ্র করে। এদিন সাংবাদিক সম্মেলনের শেষে দেওয়াল লিখনের মাধ্যমে কর্মসূচীর প্রচারের কাজ শুরু করা হয়। এই প্রচার কর্মসূচী এখন ধারাবাহিকভাবে চলবে বলে জানা গেছে


