২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে বাইক মিছিল
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের সমর্থনে বাইক মিছিল করলেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। সুশান্ত প্রামাণিক বলেন, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসেবে খোকন দাসের নাম ঘোষণা করেছেন। খোকন দাস ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন। তিনি অত্যন্ত কাজের মানুষ। শহরের উন্নয়নের কান্ডারী বলা যায় তাকে। তাই আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা পথে নেমে খোকন দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য শহরের নাগরিকদের কাছে আহ্বান জানাচ্ছি।
আমরা আশারাখি, গত বিধানসভা নির্বাচনের মতো এই বিধানসভা নির্বাচনেও খোকন দাস বিপুল ভোটে জয়যুক্ত হবেন।


