রবিবার শেষ প্রচারে বামফ্রন্ট প্রার্থী সুদীপ্ত


রবিবার শেষ প্রচারে বামফ্রন্ট প্রার্থী সুদীপ্ত

২৯ এপ্রিল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট। ২৬ এপ্রিল ছিল রবিবার, ছুটির দিন হিসেবে শেষ প্রচারের দিন। এদিনের প্রচারে বর্ধমানে মিছিল করলেন বামফ্রন্ট প্রার্থী সুদীপ্ত গুপ্ত। তার সমর্থনে দিন বহু শিক্ষক পথে নেমে মিছিলে অংশ নেন। সুদীপ্ত বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, আর কেন্দ্রে যে সাম্প্রদায়িক শক্তি রয়েছে, তাদের পরাস্ত করার জন্য এখানকার মানুষ বামফ্রন্ট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে দাবি করেন সুদীপ্ত।