ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ আউশগ্রামে


ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ আউশগ্রামে

জেলার আউশগ্রাম বিধানসভার গেঁড়াই গ্রামের ৯, ১০, ১১ নম্বর বুথে সাধারণ ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে।
সকাল থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনীকে অতিসক্রিয় ভূমিকায় দেখা গেছে। আউশগ্রাম ২ ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে তিনটে বুথে ভোট গ্রহণ করা হয়।
গ্রামের সাধারণ মানুষদের পাশাপাশি বুথের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও অভিযোগ তোলেন, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের বিরুদ্ধে।
এদিকে ৯ নং বুথে নির্বাচন কর্মীদের জল দেওয়ার বরাত পাওয়া ইনতাজ আলী ওরফে ভোলাকে ভাষা সমস্যার জন্য বেধড়ক মারধর করে কেন্দ্রীয় বাহিনী। পরে তাকে রাস্তায় ফেলে পালায়। গ্রামবাসীদের অভিযোগ, বাড়ির মহিলাদের স্নানের ঘরেও ঢুকে গিয়ে মারধোর করেছে বাহিনী। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তারা আহতদের চিকিৎসা করাতেও যেতে দিচ্ছে না। গোটা গ্রামজুড়ে থমথমে পরিবেশ। তার মাঝেই চলছে ভোট গ্রহণ পর্ব।