ভরা দামোদর থেকে উদ্ধার করা হলো ৭০ বছর বয়স্কা বৃদ্ধাকে
পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক এলাকায় ভরা দামোদর থেকে উদ্ধার করা হলো এক ৬৫ থেকে ৭০ বছর বয়স্কা মহিলাকে।
ডিভিসি থেকে জল ছাড়ায় দামোদরের জলস্তর বেড়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে নিম্নচাপের বৃষ্টি। ফলে দামোদর নদের জল বেশকিছুটা বেড়েছে। সন্ধ্যায় এই ভরা দামোদরে বেগোর মোড়ে যেখানে দামোদর নদ দুটি ভাগে ভাগ হয়ে গিয়ে দামোদর ও মুন্ডেশ্বরি ঠিক সেই জায়গার
গ্রামবাসীরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান। প্রায় সঙ্গে সঙ্গেই গ্রামের লোকেরা ছুটে যান। খবর পেয়েই সেখানে ছুটে আসেন জোতশ্রীরাম অঞ্চল স্তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দে। সকলে মিলে তদারকি করে বৃদ্ধাকে নদীর পাড়ে তোলা হয়। জলে থাকার কারণে তার শরীর শীতে কাঁপতে থাকে। সঙ্গেসঙ্গেই তাকে নতুন পোশাক পরায় এলাকার মহিলারা। খবর পেয়েই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান পুলিশকে খবর দেন। পুলিশ সেই বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে আসে। বৃদ্ধার নাম মাতুরি টুডু। বাড়ি রায়নার হিজলনার জাকতা গ্রামে। মাতুরি দেবী বলেন, তিনি দামোদরে স্নান করতে নেমেছিলেন জল বেশি থাকায় ভেসে যান। জামালপুর থানার পুলিশ বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছে। তাকে তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে।মেহেমুদ খান বলেন, বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। তার পরিচয় ও ঔঠিকানা জানতে পেরেছে পুলিশ। হিজলনার জাকতা গ্রামে তার বাড়ি। স্নান করতে নেমে নদীতে বেড়ে যাওয়া জলে তিনি ভেসে যান। পুলিশ প্রশাসন অবশ্যই তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। মেহমুদ খান এরজন্য স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। (পজ্)


