বরাবাজারে আইসিডিএস কর্মী ও সহায়িকাকে তালাবন্দি, নিম্নমানের শিশু খাদ্য দেওয়ার অভিযোগ


বরাবাজারে আইসিডিএস কর্মী ও সহায়িকাকে তালাবন্দি, নিম্নমানের শিশু খাদ্য দেওয়ার অভিযোগ

পুরুলিয়ার বরাবাজার ব্লকের ঝরিয়া আইসিডিএস সেন্টারে নিম্নমানের শিশু খাদ্য ও কম পরিমাণ ডিম দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ক্ষুব্ধ মহিলারা আইসিডিএস কর্মী ও সহায়িকাকে দীর্ঘক্ষণ তালাবন্ধ করে রাখেন। পরে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

গ্রামবাসীদের অভিযোগ, শিশু . খাদ্যের মান খারাপ হওয়ার পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের সার্ভেও সঠিকভাবে করা হয়নি। ন্যায্য প্রাপকদের বাদ দিয়ে অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি তাদের।

যদিও আইসিডিএস কর্মী কবিতা মাহাতো জানান, বিডিও অফিস থেকে পাঠানো ৪০ জনের তালিকা অনুযায়ী তিনি বাড়িতে বসেই সার্ভে করে সঠিক প্রাপকদের নাম পাঠিয়েছেন এবং এ বিষয়ে তাঁর কোনো দোষ নেই।