দলের প্রয়াত সক্রিয় কর্মীকে স্মরণ জামালপুরে

দলের প্রয়াত সক্রিয় কর্মীকে স্মরণ জামালপুরে

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করা হলো তৃণমূল নেতা শেখ মবিনের স্মরণ সভা। ২০২০ সালে ৩১ ডিসেম্বর নিজের জমিতে কাজ করতে করতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বেরুগ্রাম অঞ্চলের বরিষ্ঠ তৃণমূল নেতা শেখ মবিন। প্রায় দলের জন্মলগ্ন থেকেই তিনি তৃণমূল কংগ্রেস করেন। যখন রাজ্যে বাম সরকার ছিল তখন থেকেই জারি ছিল তার লড়াই। ব্লকে তৃণমূল নেতা মেহেমুদ খানের ছায়া সঙ্গী ছিলেন তিনি। তার এই আকস্মিক মৃত্যু অনেকেই মেনে নিতে পারেননি এখনও। আজকে তার মৃত্যুর দিনে প্রতি বছরই ব্লক তৃণমূল পার্টি অফিসে স্মরণ সভা করা হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, বেরুগ্রাম তৃণমূল অঞ্চল সভাপতি তথা শেখ মবিনের ছায়া সঙ্গী সাহাবুদ্দিন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ শাখা সংগঠনের সভাপতি ও অঞ্চল সভাপতিরা। মেহেমুদ খান বলেন, সেই সময় সিপিএমের সঙ্গে মবিনের লড়াই ভোলার নয়। জামালপুরে দলের জন্যও তার অনেক অবদান আছে। মবিনের মৃত্যু তাঁরা কেউই এখনও মেনে নিতে পারেননি। তার চলে যাওয়া জামালপুরে দলের অনেক ক্ষতি। তিনি আরও জানান, তার পরিবারের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখেন। তার পরিবারের সাথে তারা সবসময়ই আছেন।

অলোক মাঝি বলেন, মবিনবাবুর মতো লোকেদের জন্যই দল আজ ক্ষমতায়। তার অবদান ভোলার নয়। জামালপুরের রাজনীতিতে মবিন উজ্জ্বল হয়েই থাকবেন