কামদুনির ফাইল পুনরায় খোলার আর্জি শমীকের

কামদুনির ফাইল পুনরায় খোলার আর্জি শমীকের

বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। এই খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন, কামদুনি কেসের তদন্তে পূর্বতন সরকার একাংশকে তোষণ করেছিল। ঠিক মতো তদন্ত হয়নি। এদিন তিনি ফের কামদুনির ঘটনার তদন্ত অর্থাৎ সেই ফাইল পুনরায় খোলার আর্জি জানান সরকারকে। তাহলে আরও তথ্য উদঘাটিত হবে বলে উল্লেখ করেন শমিক।