1
কবাডিতে রানার্স বর্ধমান টাউন স্কুল
অনুর্ধ্ব ১৪ বিভাগে কবাডিতে রানার্স হয়েছে বর্ধমান টাউন স্কুল। বর্ধমান সিএমএস স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই প্রতিযোগিতায় জোনাল পর্বে তারা রানার্স হয়। প্রতিযোগীরা বলে, সাফল্য পেয়ে তারা খুবই খুশি। ভবিষ্যতে আরও ভালো ফল করার চেষ্টা করবে তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তাদের স্কুলের টিম রানার্স হওয়ায় খুবই ভালো লাগছে তাদের। বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষিকা জানান, এখানে কবাডি খেলার আলাদা কোনো মাঠ নেই। যারা ফুটবল খেলে নিয়মিত, তারাই কবাডিতে অংশ নিয়েছে। সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টাতেই তারা এই সাফল্য নিয়ে এসেছে। এটা অবশ্যই তাদের একটা বড় কৃতিত্ব। এর ধারাবাহিকতাকে বজায় রাখা দরকার।
2
২১ জুলাইঃ শেষ পর্বের প্রচার
২১ জুলাইকে সামনে রেখে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জামালপুর ব্লকের মশাগ্রামে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু, বিধায়ক অলোক কুমার মাঝি,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ সকল অঞ্চল সভাপতিরা। এদিনের সভায় ২১ জুলাই শহীদ দিবস কেন পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। জামালপুর থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীদের ওইদিন ধর্মতলায় উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা। সন্দীপ বসু জামালপুর ব্লকে যে সমস্ত কারখানা রয়েছে সেখানে দ্রুত আইএনটিটিইউসির কমিটি গঠন করার কথা বলেন।


