২৯ তম আমুল ন্যাশনাল ডে কে কেন্দ্র করে রালি

 

 

২৯ তম আমুল ন্যাশনাল ডে কে কেন্দ্র করে সারা দেশের চারটি প্রান্ত থেকে চারটি র‍্যালি গিয়ে পৌঁছবে দিল্লিতে। মিল্ক ম্যান অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত ডঃ ভাগ্যিস কুরিয়ারের জন্মদিনকে কেন্দ্র করে ২৬ নভেম্বর দিল্লীতে এই র‍্যালিগুলি মিলিত হবে। এই উপলক্ষ্যে বর্ধমানে এক সাংবাদিক সভায় আমুল মিল্ক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, ইতিমধ্যেই ১৫ নভেম্বর পুনে থেকে একটি রালি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। ১৮ নভেম্বর কলকাতা থেকে একটি রালি বের হয়েছে। ১৯ নভেম্বর আমেদাবাদ থেকে একটি রালি দিল্লীর উদ্দেশ্যে রওনা হবে। ২০ নভেম্বর জম্মু থেকে রালি দিল্লির উদ্দেশ্যে যাবে। মূলত এই রালির উদ্দেশ্য হলো গ্রিন ফুয়েল ব্যবহারের বিষয় প্রচার করা। তারা জানান, ভবিষ্যতে গোবর থেকে যে গ্যাস উৎপন্ন হবে সেই গ্যাস দিয়ে গাড়ি চালানো হবে। সেই উদ্যোগ গুজরাটে নেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে তা দেশের অন্যান্য প্রান্তে নেওয়া হবে। এইভাবে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য তারা প্রচার কার্য চালাবেন।