বিরসা মুন্ডার জন্মদিবস পালন আমার পাঠশালা প্রাঙ্গণে

 

 

শহর বর্ধমানের নিকটবর্তী নবাবহাট সংলগ্ন গোদা তালপুকুরে সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিবস পালন করা হলো। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার পক্ষ থেকে তাঁর প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে এই পাঠশালার সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া শিশু ও তাদের অভিভাবক সহ মোট ৫০ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি পুষ্টির দিশা কর্মসূচীর মাধ্যমে কমলালেবু, কলা, পেয়ারা, খেজুর, লাড্ডু ইত্যাদি পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: অচিন্ত্য রায়, ডাঃ ইউসুব মন্ডল, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ রামনারায়ণ দাস
এবং আমার পাঠশালার পক্ষ থেকে মিন্টু পান্ডে, কালিশঙ্কর বিশ্বাস, কামরুজ্জামান চৌধুরী, অতনু ঘোষ, মোশারফ হোসেন এবং সন্দীপ পাঠক। সন্দীপ পাঠক বলেন, এই দিনটি আমরা প্রতিবছর যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করি।