সাইবারের নিরাপত্তায় গুরুত্ব প্রদান প্রধান শিক্ষক সংগঠনের
বর্ধমানে প্রধান শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সভায় সাইবারের নিরাপত্তা প্রদানে গুরুত্ব দেওয়া হলো। প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেড মিস্ট্রেস এই সংগঠনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমানের কৃষ্ণপুর হাইস্কুলে। এই সভায় দেড়শো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সংগঠনের সভাপতি রূপক রায় জানিয়েছেন, আমাদের সংগঠনে আরও ৩০ জন যোগদান করেছেন। এই সভা মঞ্চ থেকে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নেতৃত্ববৃন্দ সরকারের বিভিন্ন পোর্টালে সাইবার নিরাপত্তার দিকটি গুরুত্ব দেওয়ার জন্য দাবি জানান। একইসঙ্গে বিদ্যালয়ে করণিকদের শূন্যপদ পূরণ, বিদ্যালয়ের পরিকাঠামাগত উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন নেতৃত্ব।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের দাবি
কেন্দ্রের শাসক দল বিজেপির সমর্থক ছিলেন তারা। এবার সেই বিজেপি ছেড়ে ৪০টি পরিবার তৃণমূলে যোগদান করেন। ঘটনাটি ঘটেছে বর্ধমান ২ নম্বর ব্লকের হাটগোবিন্দপুরে। এখানে তৃণমূলের ব্লক কার্যালয়ে তারা দলবদল করেন। উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লকের অন্যতম নেতৃত্ব পরমেশ্বর কোনার, সন্তু রায় প্রমুখ। বিধায়ক নিশীথ মালিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হওয়ার লক্ষ্য নিয়েই স্থানীয় বেশকিছু মানুষজন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন। আমরা তাদের স্বাগত জানাচ্ছি।


