শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন


শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন

পূর্ব বর্ধমান জেলার জামালপুর বাসস্ট্যান্ডে জামালপুর তৃণমূল ব্লক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজো করা হয়। এই পুজোর উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। সঙ্গে ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জামালপুর ২ অঞ্চলের অঞ্চল সভাপতি তথা প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। জামালপুর ব্লকের বাস, ট্রেকার, অটো ও টোটো ইউনিয়ন সকলে মিলে হিন্দু-মুসলিম নির্বিশেষে এই পুজোর আয়োজন করেন ও সকলেই উৎসবে মেতে ওঠেন। মেহেমুদ খান বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তিনি বলেন বাস, ট্রেকার, অটো ও টোটো সকল শ্রমিক ভাইদের সহযোগিতায় এই পুজো হয়ে আসছে। তিনি সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি উপস্থিত সকলকে প্রাক দুর্গাপূজার শুভেচ্ছা জানান। শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল বলেন, বাংলার সংস্কৃতিই এটা যে এখানে হিন্দু মুসলিম সকলে এক সঙ্গে একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। এটাই বাংলার সম্প্রীতির চিত্র। তাদের নেত্রী বারবার এই সম্প্রীতির কথাই বলেন। এই সম্প্রীতির বাতাবরণ তারা রক্ষা করতে চান। (পজ্)