এক ফোনেই বিধায়ক খোকন দাস এক ফোনেই বিধায়ক খোকন দাস | বর্ধমানে যাত্রা শুরু ফিটাল মেডিসিন ও ফার্টিলিটি ক্লিনিক উড়ান-এর | বিকাশ দিবস উদযাপন


1
এক ফোনেই বিধায়ক খোকন দাস

এক ফোনেই বিধায়ক খোকন দাস, এই নাম দিয়েই নতুন মোবাইল নম্বর চালু করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনেই এই হটলাইনের সূচনা করলেন বিধায়ক নিজে। এই উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সভায় বিধায়ক জানান, যেকোনো সমস্যায় পড়া মানুষ ফোন করলেই সমাধানের জন্য সবরকম চেষ্টা করা হবে।
তিনি আরও জানান, কেউ যদি খেতে না পান, ফোনে জানালেই দুবেলা খাবার পৌছে যাবে তার বাড়িতে। এরমধ্যেই দুবেলা খাবার দেওয়া হচ্ছে স্বল্পমূল্যে।
কঙ্কালেশ্বরীতলায় ১০০ টি কম্পিউটার নিয়ে একটি সেন্টার গড়া হচ্ছে। সেখানে একেবারে বিনামূল্যে ফাইভ থেকে এইটে পড়া ছেলেমেয়েরা এর সুযোগ পাবে। খোকন দাস জানান, বিধায়ককে ফোন করে অন্য সমস্যাও বলা যাবে। সেক্ষেত্রে সমস্যার সমাধানে অবশ্যই তিনি সচেষ্ট থাকবেন।

2
বর্ধমানে যাত্রা শুরু ফিটাল মেডিসিন ও ফার্টিলিটি ক্লিনিক উড়ান-এর

একটি শিশু বা বাচ্চার গর্ভাবস্থা থেকে জন্ম পর্যন্ত তাকে সুরক্ষিত রাখা ও তার সঠিক তত্ত্বাবধানকে নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র বি.সি. রোডে বর্ধমান থানার সন্নিকটে ১৮ই সেপ্টেম্বর সূচনা হলো বিশ্বমানের 5D স্ক্যান সহ ফিটাল মেডিসিন ও ফার্টিলিটি ক্লিনিক, “উড়ান” – এর। আয়োজকদের পক্ষ থেকে এক সাংবাদিক সভায় জানানো হয়, রিনাউন্ড গাইনোকোলজিস্ট, ফিটাল ও রিপ্রোডাক্টিভ মেডিসিন এবং ল্যাপারোস্কোপিক সার্জেন, ডাক্তার সন্দীপ মন্ডলের তত্ত্বাবধানে মা ও বাচ্চার সব সমস্যার সমাধান করা হবে।
এছাড়া যাদের অনেক চেষ্টা সত্বেও বাচ্ছা আসছে না?
বাচ্ছা এসে বারবার নষ্ট হয়ে যাচ্ছে? বংশ পরম্পরায় কঠিন কঠিন রোগে আক্রান্ত বাচ্ছাকে তার থেকে মুক্ত করতে চান?
এই সব কিছুর সমাধানের জন্যই “উড়ান” এর সূচনা হলো। যে কেউ তার পছন্দের গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেও এখানে
চিকিৎসার সুবিধে নিতে পারেন।
১৭ সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষে একথা ঘোষণা করেন দুই কর্ণধার পিনাকী সরকার এবং তথাগত চট্টোপাধ্যায়। তারা তাদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে যথেষ্ট আশাবাদী রয়েছেন বলে উল্লেখ করেন।

3
বিকাশ দিবস উদযাপন

কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রকের অধীন মাই ভারত এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে বিকাশ দিবস উদযাপন করা হলো। এই উপলক্ষ্যে বর্ধমানে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজকদের পক্ষে পার্থপ্রতিম মিত্র। তিনি জানান, এদিন বর্ধমান ব্লাইন্ড একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সেখানের পড়ুয়ারা বৃক্ষরোপণ ও দত্তক নেয়। এছাড়াও এদিন বর্ধমান ১ নম্বর ব্লকের বেলকাশে কঠিন বর্জ্য সংগ্রহ ও পুনপ্রক্রীয়াকরণ করার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। লক্ষ্য হলো একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা, যেখানে সব বয়সের মানুষরাই সুস্থ ও স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন। (পজ্)