শান্তিনিকেতনে আয়োজিত পৌষ মেলায় আইনী পরিষেবার স্টল
শান্তিনিকেতন পৌষ মেলায় আইনী পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য আইনী পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্ববধানে বীরভূম জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে আইনী পরিষেবা ও সচেতনতামূলক প্রচার চলানো হলো।
বীরভূম জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের তরফে সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিকের পর্যবেক্ষণে মেলার চারদিন ধরে এই আইনী পরিষেবা স্টল চালু থাকে।
মেলাতে আসা সাধারণ মানুষ তাদের আইনী সমস্যা নিয়ে এখানে আসেন। আদালতের মহামান্য বিচারক, আইনজীবি ও পার্শ্ব আইনী সহায়ক, আইনের ছাত্র-ছাত্রীরা এই পরিষেবা দেন। ২৫ শে ডিসেম্বর রাজ্য আইনী পরিষেবা দফতরের তরফে সচেতনতামূলক নাটক, আইনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতার আয়োজনও করা হয়। এদিন উপস্থিত ছিলেন স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির ডেপুটি রেজিষ্ট্রার – বিচারক দিব্যেন্দু নাথ।
গত সোমবার এই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূমের জেলা জজ তথা জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের চেয়ারম্যান আরতি শর্মা রায়, অতিরিক্ত জেলা জজ ( পকসো কোর্ট ) সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায়, বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ তথা আইনী পরিষেবা কমিটির চেয়ারম্যান বিচারক উমেশ সিং, অতিরিক্ত জেলা জজ অনুপম মাইতি, বোলপুর আদালতের এসিজেওএম স্মরজিৎ রায়, জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক, সিবিআই আদালতের বিচারক ( অবসর প্রাপ্ত) জোর্তিময় রায় সহ অন্যান্য বিচারক মহাশয়গণ, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় আইনজীবি সহ আইনের ছাত্র- ছাত্রীরা।
আইনী পরিষেবা দফতরের তরফে আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, এই মেলার স্টল থেকে মোট ৩৭০ জনকে আইনী পরামর্শ দেওয়া হয়েছে।
বর্ধমানের নবাবহাট ও উল্লাস বাসস্ট্যান্ডে পরিবহণ দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য শিবির
বর্ধমান শহরের দু’প্রান্তে নবাবহাট ও উল্লাস বাসস্ট্যান্ডে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পরিবহণ দপ্তরের কর্মীদের এখানে পরীক্ষা করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। এ প্রসঙ্গে শিবিরে উপস্থিত বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, পরিবহণ দপ্তর একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে। পরিবহণ কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। শিবিরে অনেকেই এসে তাদের প্রয়োজনীয় পরীক্ষা করেছেন। ভবিষ্যতে আরও বড় আকারে এই শিবির করা হবে। বিভিন্ন সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এই শিবিরটি এদিন সুন্দরভাবে পরিচালিত হয়।


