বাংলার বাড়ি প্রকল্প নিয়ে জামালপুরে সচেতনতা শিবির

বাংলার বাড়ি প্রকল্প নিয়ে জামালপুরে সচেতনতা শিবির

পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা বাড়ি তৈরীর প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের নিয়ে পাঁচটি পঞ্চায়েতে সচেতনতা শিবির করা হয়। এই উপলক্ষ্যে আবুঝহাটি ১ ও ২,পাঁচড়া, আঝাপুর,জৌগ্রাম পঞ্চায়েতে পৌঁছে যান বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও পার্থসারথি দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন প্রমুখ। প্রতিটি পঞ্চায়েতে উপস্থিত ছিলেন প্রধান ও উপ প্রধানরা। সেখানে গিয়ে তাঁরা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর উপভক্তাদের কী কী করতে হবে টা বুঝিয়ে বলেন। কেউ যদি বাড়ি না করেন তাহলে সরকারকে টাকা ফেরত দিতে হবে তাকে সে কথাও বলেন। এর সঙ্গে আরও বলেন বাড়ি সংক্রান্ত ব্যাপারে কাউকে কেউ যেন কোনো টাকা পয়সা না দেন। কেউ কোনো ভাবে টাকা চাইলে সত্তর যেন ব্লক অফিসে জানানো হয়। উপভোক্তাদের হাতে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা পত্র তুলে দেওয়া হয়। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি তাদের মতামত প্রতিটি পঞ্চায়েত এলাকার মানুষের সামনে তুলে ধরেন।