রঘুনাথপুর থানার পুলিশের হাতে পুরুলিয়ার সংখ্যালঘু তৃণমূল সভাপতি সাদ্দাম আনসারী গ্রেপ্তার

রঘুনাথপুর থানার পুলিশের হাতে পুরুলিয়ার সংখ্যালঘু তৃণমূল সভাপতি সাদ্দাম আনসারী গ্রেপ্তার

তোলাবাজি, চাকরি দেওয়ার নামে জালিয়াতি-সহ একাধিক লিখিত অভিযোগের ভিত্তিতে রঘুনাথপুর থানার পুলিশ তদন্ত করে টামনা থানা এলাকা থেকে পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম আনসারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রেলে চাকরির নামে টাকা নিয়ে প্রতারণা-সহ একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

রবিবার পুরুলিয়ায় তৃণমূলের দুই হেভিওয়েট নেতা গ্রেপ্তার হন— জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী এবং সংখ্যালঘু জেলা সভাপতি সাদ্দাম আনসারী।