সরকারি নথি বিকৃত করার অভিযোগে গ্রেপ্তার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী সহ তার ভাইপো
সরকারি নথি বিকৃত করার অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী, তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু ব্যানার্জী এবং কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকে গ্রেপ্তার করেছে পুঞ্চা থানার পুলিশ।
অভিযোগ, ৭ তারিখ রাতে অন্নপূর্ণা ভান্ডার-সহ একাধিক সরকারি প্রকল্পের নথি বিকৃত করার চেষ্টা করা হয়। বিডিওর অনাধিকার প্রবেশের অভিযোগের পর কৃপাসিন্ধু ও চরণপাহাড়ি গ্রেপ্তার হয়ে জামিন পান।
পরে বিজেপির পৃথক অভিযোগের ভিত্তিতে গভীর রাতে লাখরা গ্রাম থেকে সুজয় ও কৃপাসিন্ধুকে এবং পাঁড়ুই গ্রাম থেকে চরণপাহাড়িকে ফের গ্রেপ্তার করা হয়।


