বিধায়িকার উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা মোহনবাগান মাঠের গেট খোলা হলো


বিধায়িকার উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা মোহনবাগান মাঠের গেট খোলা হলো

বর্ধমানের কৃষ্ণসায়র পার্ক সংলগ্ন এলাকায় ২৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত মোহনবাগান মাঠ। এই মাঠে যেমন মর্নিংওয়াক করতে আসতেন ছোটো থেকে বড়ো, পুরুষ থেকে মহিলারা অনেকেই, পাশাপাশি এই মাঠেই নানা ধরনের খেলাধুলার অনুশীলন করতে আসতেন ছোটো থেকে বড়ো সব বয়সের খেলোয়াড়রা। সেই মোহনবাগান মাঠের গেট দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়েছিল। ফলে এই মাঠে মর্নিংওয়াক সহ কোনোরকম কোনো খেলাধুলার অনুশীলন হতো না। মাঠ বন্ধের খবর পেয়ে শুক্রবার হাজির হন বর্ধমান দক্ষিণের বিজেপির বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি খুলে দিলেন খেলার মাঠের গেট।বিধায়িকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, দীর্ঘদিন ধরে খেলার মাঠ বন্ধ রাখা থাকলেও এখানে অফিসের ভিতরে কোনো মানুষের আনাগোনা ছিল। কারণ অফিসের ভিতরে যে ঠান্ডা পানীয় জল রাখার ব্যবস্থা আছে সেটি পুরোপুরি ঠিক আছে। এখন থেকে আবার এই মাঠে মর্নিংওয়াক হবে। ছেলেমেয়েরা খেলাধুলা করবে। তা কোনোরকম বন্ধ হবে না বলে জানান মৌমিতা।