আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর


আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর

এবার আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার হলেন পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অনিল বসু। বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবার ধৃত ওই তৃণমূলের কাউন্সিলর তথা তৃণমূল নেতা অনিল বসুকে কালনা আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন, যত এইরকম দুষ্কৃতী আছে সকলকে ধরা উচিত। আমরা আজকে একটি স্কুলে এসেছি। বাচ্চারা তাদের আশেপাশে এমন লোককে দেখতে চায় যাদের দেখে তারা ইন্সপায়ার্ড হবে। এইরকম দুষ্কৃতীদের দেখতে চায় না। তার মা-বাবা ও তার দাদু দিদারাও দেখতে চান না। মোটকথা কালনা এইরকম দুষ্কৃতীদের দেখতে চায় না। যারা গুন্ডামি করে, চুরি করে, কোরাপসনে জর্জরিত, এইরকম লোকেদের এখানে কোনো জায়গা নেই। পুলিশ যা অ্যাকশন নেবার তাই নেবে।