দাপুটে তৃণমূল নেতার ৬ দিনের পুলিশ হেফাজত আদালতের


দাপুটে তৃণমূল নেতার ৬ দিনের পুলিশ হেফাজত আদালতের

মহামান্য আদালতের নির্দেশে জেল হেফাজত থেকে ৬ দিনের পুলিশ হেফাজত হলো জেলার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দাপুটে তৃণমূল নেতা আহম্মেদ হোসেন সেখের । বৃহস্পতিবার তাকে থানা থেকে হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে তদন্ত চলছে।
এর আগেই পূর্ব বর্ধমান জেলার কালনা আদালতে জামিন নিতে গিয়েছিলেন মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি।
সূত্র মারফত জানা যায়, পুরনো মামলার জামিন নিতে কাল আদালতে হাজির হন তৃণমূল নেতা অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মেদ হোসেন সেখ। তবে তার জামিন নাকচ করলেন বিচারক। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে আবার আদালতের নির্দেশে জেল হেফাজত থেকে ৬ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দাপুটে তৃণমূল নেতা আহম্মেদ হোসেন সেখকে।