তোলাবাজি ও মারধরের অভিযোগ, ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান খান

তোলাবাজি ও মারধরের অভিযোগ, ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান খান

তোলাবাজি ও মারধরের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তথা তৃণমূলের রায়না ২ ব্লকের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খানকে গ্রেফতার করলো মাধবডিহি থানার পুলিশ। ধৃতকে বুধবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে বর্ধমান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের একাধিক অভিযোগ উঠছিল বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার তাকে আটক করে মাধবডিহি থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে রায়নার উচালন এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।