জামালপুরে রাস্তার উদ্বোধনে মেহেমুদ


জামালপুরে রাস্তার উদ্বোধনে মেহেমুদ

জেলার জামালপুর ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলে ডাব্লিউবিএসআরডিএ-র মাধ্যমে চক্ষণযাদি থেকে বলাগড় পর্যন্ত ২ কোটি ৬৮ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা ব্যয়ে ৫.৫ কিমি রাস্তার উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ, উপ প্রধান রিয়া বাগ, মহিলা নেত্রী মিঠু পাত্র সহ অন্যান্যরা। এই রাস্তার উদ্বোধন করতে তারা ডেকে নেন স্থানীয় ক্লাস থ্রি তে পড়া এক মেধাবী শিশু জসিম খানকে। তার হাত দিয়েই এই রাস্তার উদ্বোধন করা হয়। মেহেমুদ খান বলেন, জসিম খানের মতো আজকের বাচ্চারাই আগামীর ভবিষ্যত। আর এই ভবিষ্যৎ প্রজন্মের জন্যই কাজ করে যাচ্ছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জামালপুরে পথশ্রী প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে প্রচুর রাস্তা তৈরী হয়েছে। এর ফলে গ্রামের মানুষ চাষী থেকে ব্যবসায়ী সকলেই উপকৃত হয়েছেন। তিনি আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করে এই উন্নয়নের ধারা বজায় রাখবে। ভূতনাথ মালিক বলেন, এসআরডিএ এই রাস্তা তৈরী করলো। এই ৫.৫ কিমি রাস্তা তৈরী হবার ফলে বলাগড় থেকে চক্ষণজাদি পর্যন্ত যোগাযোগের একটা দৃষ্টান্ত স্থাপন হলো। এর ফলে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই উপকৃত হবেন।