চার ঘন্টা ধরে অপেক্ষার পরও ফ্লাইট না ছাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা


চার ঘন্টা ধরে অপেক্ষার পরও ফ্লাইট না ছাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা

SG 876 নম্বরের এই ফ্লাইটটি কলকাতা থেকে মুম্বাই এর উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল ৫ মে সকাল ১২ টা ২০ মিনিটে। প্রথমে বলা হয় নির্দিষ্ট সময়ের দু ঘন্টা পরে ফ্লাইট টি ছাড়বে। যাত্রীরা ২ টো ২০ পর্যন্ত অপেক্ষা করার পরও ফ্লাইটটি ছাড়েনি। এরপর বলা হয় ৩ টে ২০ তে ফ্লাইটটি ছাড়বে। কিন্তু ৪ টে ২০ তেও ফ্লাইটটি দমদম বিমানবন্দর থেকে না ছাড়ার ফলে যাত্রীরা প্রচন্ড ক্ষুব্ধ হন। জানা যায়, SPICEJET এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পেমেন্ট না করার কারণে তারা এই বিমানটি ছাড়ার ব্যাপারে অনুমতি দেয়নি। এর ফলে বিমানে থাকা যাত্রীরা সমস্যায় পড়েছেন। সঠিক সময় ফ্লাইটটি না ছাড়ার কারণে একজন বয়স্ক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। যাত্রীদের সঙ্গে থাকা শিশুরাও অধৈর্য হয়ে ওঠে। এই ধরনের অব্যবস্থার ফলে ফ্লাইটে প্রায় ১৮৯ জন যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হয় এদিন।