গঙ্গাজল ও ৫০ কেজি দুধ দিয়ে মন্তেশ্বরে বাঘেশ্বর মন্দিরের শুদ্ধিকরণ


গঙ্গাজল ও ৫০ কেজি দুধ দিয়ে মন্তেশ্বরে বাঘেশ্বর মন্দিরের শুদ্ধিকরণ

জেলার মন্তেশ্বর থানার বাঘাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘাসন গ্রামে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন, স্থানীয় বাঘেশ্বর মন্দিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও তৎকালীন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা পুজো দিতেন। সেইসময় বিজেপি কর্মীরা বাঘেশ্বর মন্দিরের উদ্দেশ্যে “মানত” করেছিলেন ,বাংলায় যেদিন বিজেপি ক্ষমতায় আসবে, সেইদিনই ৫০ কিলো দুধ ও গঙ্গাজল দিয়ে বাঘেশ্বর মন্দির শুদ্ধকরণ করা হবে। আর পালাবদলের পরে মঙ্গলবার বাঘাসন গ্রাম তথা এলাকার বিজেপি কর্মীরা ৫০ কেজি দুধ ও গঙ্গাজল দিয়ে বাঘেশ্বর মন্দির শুদ্ধ করলেন। এমনটাই জানালেন এলাকার বিজেপি কর্মকর্তারা। শুধু তাই নয়, তৎকালীন যে পুরোহিত বাঘেশ্বর মন্দিরে পুজোপাঠ করতেন, আজ সেই পুরোহিত দাঁড়িয়ে পুজোপাঠ করেন। এদিন প্রায় দুই হাজার ভক্তকে ভোগ বিতরণ করা হয় এখানে।