মন্দিরময় কালনাকে ট্যুরিজম সার্কিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এলাকা পরিদর্শনে জেলাশাসক

 

মন্দিরময় কালনাকে ট্যুরিজম সার্কিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এলাকা পরিদর্শনে জেলাশাসক

এই রাজ্যে অন্যতম মন্দিরময় শহর হলো কালনা। আর এই কালনা শহরেই ট্যুরিজম সার্কিট তৈরীর বিষয়ে আগ্রহী পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী এ‌। কোন কোন বিষয়গুলিকে নিয়ে এই কাজ করা যাবে তারই পরিদর্শনে কালনার ঐতিহ্যপূর্ণ ১০৮ শিব মন্দির, টেরাকোটার কাজ বিশিষ্ট প্রতাপেশ্বর মন্দির, লালজি মন্দির সহ রাজবাড়ীর মধ্যে অবস্থিত বিভিন্ন মন্দিরগুলি পরিদর্শন করেন জেলাশাসক। পাশাপাশি স্থানীয় এলাকার তাঁত শিল্পীদের সঙ্গেও কথা বলেন তিনি। তাদের সুবিধা অসুবিধার কথা জানার পাশাপাশি আগামী দিনে কিভাবে অনলাইনে মার্কেটিং করে তারা তাঁতের ব্যবসা চালিয়ে যাবেন সেই বিষয় নিয়েও তাঁতিদের সঙ্গে আলোচনা করেন। এদিনের এই পরিদর্শনে হাজির ছিলেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল,কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পোড়েল, শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কার্ফা সহ বিশিষ্টজনেরা। জেলাশাসক সমস্ত বিষয়টি নিয়েই মত বিনিময় করেন সকলের সঙ্গে।