পরিবেশকে সুন্দর রাখার বার্তা দিয়ে শুরু হল খাল-বিল উৎসব

 

পরিবেশকে সুন্দর রাখার বার্তা দিয়ে শুরু হল খাল-বিল উৎসব

পরিবেশকে সুন্দর রাখার বার্তা দিয়ে পূর্ব বর্ধমানের বিদ্যানগরে শুরু হল খাল-বিল-চুনোমাছ – পিঠেপুলি ও প্রাণীপালন উৎসব ২০২৪। ২৪ তম বর্ষের এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো ২৫ ডিসেম্বর। উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, এই উৎসবের অন্যতম আয়োজক রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারি সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এই উৎসব প্রসঙ্গে জানাতে গিয়ে স্বপন দেবনাথ বলেন, ২৫ ডিসেম্বর দিনটি অত্যন্ত আনন্দের দিন, খুশির দিন। কিন্তু এই দিনে সব মানুষের পক্ষে দীঘা, বকখালি, মুকুটমনিপুরে গিয়ে আনন্দ করা সম্ভব হয় না। আমাদের এখানকার বহু সাধারণ মানুষ আছেন যারা এই দিনটি একটু আনন্দের মধ্যে কাটাতে চান। তাই তাদের সকলের কথা ভেবে এখানে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী দিনে যাতে এখানে শ্রমজীবী মানুষরা এসে থাকতে পারেন বিনা ব্যয়ে তারজন্যও ব্যবস্থা করা হয়েছে। স্বপনবাবু বলেন, এখানে পরিবেশকে সুন্দর রাখার লক্ষ্য নিয়ে স্থানীয় বিলে বিভিন্ন রকম মাছের চাষ করা হয়। পার্শ্ববর্তী চাঁদের বিলে বাটারফ্লাই পার্ক তৈরীর কাজ শুরু হয়ে গেছে। এলাকাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। এই স্থানের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। চৈতন্যদেব সহ বহু বৈষ্ণব গুরু এখানকার পার্শ্ববর্তী এলাকায় ছিলেন। তাই পর্যটকরা যখন নবদ্বীপ ধাম পরিদর্শনে আসেন তখন এই জায়গাটিও তারা পরিদর্শন করেন। আগামী দিনে আরও সুন্দর করে এই স্থানটিকে গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে