ঘন কুয়াশায় দীর্ঘক্ষণ বন্ধ নবদ্বীপ – স্বরূপগঞ্জ – মায়াপুর লঞ্চ পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা

 

ঘন কুয়াশায় দীর্ঘক্ষণ বন্ধ নবদ্বীপ – স্বরূপগঞ্জ – মায়াপুর লঞ্চ পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা

মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় তীর্থ নগরী নবদ্বীপ ও মন্দির নগরী মায়াপুর। এর পাশ দিয়ে
বয়ে চলা ভাগীরথী নদীর দৃশ্যমান্যতা কমে যাওয়ার ফলে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বন্ধ থাকে নবদ্বীপ ফেরিঘাট থেকে মন্দির নগরী মায়াপুর ও স্বরূপগঞ্জ ঘাট লঞ্চ সহ সমস্ত ধরনের ফেরি পরিষেবা। এর ফলে বিপাকে পড়েন নিত্যযাত্রী থেকে অসংখ্য পর্যটক।জানা যায়, শীতের মরশুমে এই প্রথম দীর্ঘ সময় ঘন কুয়াশা দেখা যায় তীর্থনগরী নবদ্বীপে। নবদ্বীপ ফেরিঘাট জলপথ পরিবহণ সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয় যাত্রী নিরাপত্তার স্বার্থে প্রশাসনের নির্দেশে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ও স্বরূপগঞ্জ লঞ্চ সহ সমস্ত ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফেরি চলাচল ফের চালু হয়।