বিদ্যালয় পরিচালন সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল
পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জৌগ্রামে তেলেনুরি জুনিয়র হাইস্কুলে পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিতে পারলো না কোনো বিরোধী দল। তেলেনুরি জুনিয়র হাইস্কুলে পরিচালন সমিতির ভোটের নমিনেশন জমা দেবার ডেট ছিল ৭ ডিসেম্বর। নমিনেশন জমা দেওয়ার সময় ছিল দুপুর ২ টো পর্যন্ত। সেই সময় পর্যন্ত দেখা যায় ৬ টি পদের জন্য তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল প্রার্থী দিতে পারেনি। সকাল সকাল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝির নেতৃত্বে তৃণমূলের ৬ প্রার্থী নমিনেশন জমা দেন। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক , আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি তবারক মন্ডল সহ সকল শাখা সংগঠনের নেতৃত্বরা। ছিলেন দলের জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল। যেখানে নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে উৎসবের মেজাজে তৃণমূল , সেখানে দেখাই পাওয়া যায়নি বিরোধীদের। মেহেমুদ খান বলেন , জামালপুরে বিগত ভোটগুলো প্রমাণ করেছে বিরোধীদের কী অবস্থা । বর্তমানে জামালপুরে সেভাবে বিরোধীদের কোনো অস্তিত্বই নেই। তাই সমবায় নির্বাচন বা স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন দিতে পারছে না তারা। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, সারা রাজ্যে খুঁজলে মমতা ব্যানার্জীর উন্নয়ন ও তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব পাওয়া যাবে না। সেই প্রভাবই সব জায়গায় পড়েছে। নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোনো নমিনেশন না জমা পড়ায় তৃণমূলের ৬ জন প্রার্থীই জয়ী হন। মেহমুদ খান বলেন, এই জয় আমরা এই এলাকার মানুষের প্রতি উৎসর্গ করছি। তারাই প্রমাণ করেছেন তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব এখানে নেই।


