শিশু দিবসে বিদ্যালয়ে ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন

 

 

 

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে শিশু দিবসে জামালপুর গোলাবাড়ি রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুলে একটু সুন্দর অনুষ্ঠান করা হয়। এরই সঙ্গে পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে করে দেওয়া ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে কচিকাঁচাদের সাথে মিলিত হন জামালপুরের বিশিষ্ট সমাজসেবী তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। তিনিই ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন। ছোট্ট ছোট্ট বাচ্চারাই তাঁকে বরণ করে নেয়। এই দিন এই বিদ্যালয়ে ছোট বাচ্চারা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। মেহেমুদ খান বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আজকের এই সুন্দর দিনে এই কচিকাঁচাদের সাথে তাঁকে মিলিয়ে দেবার জন্য। তিনি বলেন, আজকের শিশুই কালকের ভবিষ্যত। তাদের সঠিক পথে পরিচালনা করাই বিদ্যালয়ের দায়িত্ব। শিক্ষকরাই সেই কাজ করেন। তিনি এই বিদ্যালয়ের সকল শিশুদের ভবিষ্যতে মঙ্গল কামনা করেন। তিনি আরও জানান, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে একটি ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়। যার উদ্বোধন এদিনই হলো। অনুষ্ঠানে উপস্থিত জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব এদিন ছোট ছোট শিশুদের হাতে কেক তুলে দেন।