মেসে প্রেমিকাকে খুনের পর উত্তেজনা, স্থায়ী বন্ধের দাবিতে সই সংগ্রহ! পুরুলিয়ায় চোলাই মদ উদ্ধার

বাগেশ্বর বাবাকে ঘিরে কোনও বিতর্কে যেতে নারাজ নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটি। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে কমিটির চেয়ারম্যান তথা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত জানান, ‘সনাতন থেকে বিজ্ঞান—ঋষি থেকে গবেষক, জ্ঞান বিবর্তনের এক অনন্ত যাত্রা’ ভাবনাতেই এবারের পুজোর আয়োজন। মণ্ডপে থাকবে বিজ্ঞানের নানা প্রদর্শনী। ২১ থেকে ২৭ সেপ্টেম্বর ‘মহাকাশ—স্পেস অন হুইল’ এবং ১৩ অক্টোবর থেকে মূল প্রদর্শনী শুরু হবে। ১৮ অক্টোবর থেকে বসবে মেলাও। পুজোমণ্ডপে আমিষ খাবারের ব্যবস্থা থাকবে না বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, পুরুলিয়ার দুলমী এলাকায় মেসে প্রেমিকাকে খুনের অভিযোগকে কেন্দ্র করে এখনও উত্তেজনা। অভিযুক্তের মেসটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে গণস্বাক্ষর শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, মেসগুলিতে বহিরাগতদের অবাধ যাতায়াত থাকলেও পর্যাপ্ত নজরদারি নেই এবং এলাকায় সিসিটিভি ক্যামেরারও অভাব রয়েছে। স্বাক্ষর করা স্মারকলিপি পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের কাছে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

পুরুলিয়ায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে আবগারি দপ্তরের অভিযান। মানবাজার ও বরাবাজার সার্কেলের পৃথক অভিযানে মোট ১৪ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার এবং দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানবাজার-পুরুলিয়া প্রধান সড়ক থেকে বলরাম বাউরির কাছ থেকে ৬ লিটার এবং ঝরিয়া-বদলডি রাস্তার সংযোগস্থল থেকে মোহন চন্দ্র টুডুর কাছ থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার হয়। ধৃত দু’জনকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #PuruliaNews #NewTown #DurgaPuja #Dulmi #CrimeNews #IllegalLiquor #ExciseDepartment #LocalNews #StraightcutNews