১ লক্ষ প্রদীপে মোদীর প্রতিকৃতি, দক্ষিণেশ্বরে ১০ হাজার প্রদীপ! জন্মদিনে বিশেষ আয়োজন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পুরুলিয়ায় ১ লক্ষ প্রদীপে তৈরি হলো তাঁর বিশালাকার প্রতিকৃতি। পুরুলিয়া ইনডোর স্টেডিয়ামে ‘সেবার ২৫ বছর’ কর্মসূচির আওতায় ‘আশীর্বাদের প্রদীপ’ নামে এই বিশেষ শিল্পকর্ম তৈরি করা হয়। ঝাড়খণ্ডের ১১ জন শিল্পী দু’দিন ধরে পরিশ্রম করে প্রদীপ ও রঙের মাধ্যমে এই বিশাল আয়োজন তৈরি করেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য ও লকেট চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় বিশেষ পুজোর পাশাপাশি মন্দির চত্বরে ১০ হাজার প্রদীপ জ্বালানোর আয়োজন করা হয়। রাজ্যজুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন ও ২৫ বছরের জনজীবন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #NarendraModi #ModiBirthday #PuruliaNews #Purulia #Dakshineswar #BJP #SevaSankalpAbhiyan #AashirwadKaDiya #StraightcutNews