পূর্ব বর্ধমানের মেমারি-২ ব্লকের ডিহি পলাশনে রাস্তা তৈরি না করেই লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। বড় পলাশন-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়ার বাসিন্দাদের দাবি, প্রায় চার বছর আগে ৫০০ মিটার রাস্তার জন্য ২১ লক্ষ ৮৮ হাজার টাকা বরাদ্দ হলেও সামান্য অংশের কাজ করে মাঝের অংশ ফেলে রাখা হয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। অভিযোগ জানিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও, এসডিও, বিধায়ক ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি বলে দাবি গ্রামবাসীদের।
অন্যদিকে, বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলে একটি বেসরকারি টিভি চ্যানেলের অডিশনকে ঘিরে তুমুল বিশৃঙ্খলা। গেট খোলার পর অডিশন দিতে আসা মহিলাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পদপিষ্ট হয়ে অন্তত তিনজন গুরুতর আহত হন। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হলেও শেষ পর্যন্ত মাঝপথেই অডিশন প্রক্রিয়া বন্ধ করে দিতে হয়।
পূর্ব বর্ধমানের এই দুই ঘটনায় কী অভিযোগ উঠল এবং কীভাবে পরিস্থিতি তৈরি হল, জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #BurdwanNews #PurbaBardhaman #Memari #Burdwan #RoadScam #CorruptionNews #Audition #LocalNews #StraightcutNews


