২১ জুলাইয়ের হামলার প্রতিবাদে ‘গান্ধীগিরি’ কর্মসূচী কলকাতায়, বুধবার লালবাজার অভিযানে রাজ্য কংগ্রেস

২১ জুলাইয়ের হামলার প্রতিবাদে ‘গান্ধীগিরি’ কর্মসূচী কলকাতায়, বুধবার লালবাজার অভিযানে রাজ্য কংগ্রেস

২১ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য কংগ্রেসের ডাকা আইন অমান্য কর্মসূচীর রূপরেখা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, ২১ জুলাইয়ের সভায় জেলা থেকে আসা কংগ্রেস কর্মীদের উপর “বীভৎস হামলা” চালানো হয়েছিল। তাঁর দাবি, ওই ঘটনায় ৬৬ জন কর্মী আহত হয়েছেন।
আগামীকালের কর্মসূচীর বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে লালবাজার পর্যন্ত যাবে। তবে এবারের আন্দোলনের মূল মন্ত্র হবে “গান্ধীগিরি”। তিনি স্পষ্ট করে বলেন, মিছিল থেকে কেউ ব্যারিকেড ভাঙবে না বা ইট-পাটকেল ছুঁড়বে না। যদি পুলিশ লাঠিচার্জ করে, তাহলে আন্দোলনকারীরা পুলিশের হাতে ‘মেলোডি’ চকলেট তুলে দেবেন এবং অহিংস পথেই প্রতিবাদ জানাবেন।
শুভঙ্কর সরকারের কথায়, “আগামীকাল ভাঙচুরের জন্য নয়, গড়ার জন্য লালবাজারে গান্ধীগিরির আন্দোলন হবে।”