তোলাবাজির অভিযোগে দাপুটে তৃণমূল নেতা ইফতিকার আহম্মেদ গ্রেপ্তার
এবার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা ইফতিকার আহম্মেদ ওরফে পাপ্পু। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বর্ধমান রেল স্টেশন এলাকায় প্রভাব বিস্তার করে তোলাবাজি চালাতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে দুর্গাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। আদালতে সেই আবেদন নিয়ে শুনানি হয়।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযোগের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।



