“এক পেড় মাকে নাম” এই বার্তাকে সামনে রেখে বৃক্ষরোপণ

 


“এক পেড় মাকে নাম” এই বার্তাকে সামনে রেখে বৃক্ষরোপণ

৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। এদিন সকালে বাঁউই এবং রাজগাছি গ্রামে মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজার এবং অন্যান্য বয়স্ক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। একইসঙ্গে এদিন ২ টি খন্ডবনের শুভ সূচনা সম্পন্ন হয় গাছ গ্রুপের তরফ থেকে । এদিন বাঁউই গ্রাম ফুটবল মাঠের সম্মুখেই একটি বৃহৎ আকারের পাকুর বৃক্ষরোপণ করা হয় গাছ গ্রুপের তরফ থেকে। এ খবর জানান গাছ গ্রুপের সবুজ শ্রমণ শোভন রায়। বিধায়ক সৈকত পাঁজা এই ধরনের উদ্যোগের সাফল্য কামনা করেন। এখানকার পরিবেশকে আরও সবুজে ভরিয়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।