দখল হওয়া জমি উদ্ধার করতে এসে বাধার মুখে পড়লেন জমি মালিকরা

 


দখল হওয়া জমি উদ্ধার করতে এসে বাধার মুখে পড়লেন জমি মালিকরা

রাজ্যে তৃণমূলের শাসনকালে পূর্ব বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির সংলগ্ন এলাকায় একাধিক পরিবারের জমি জোর পূর্বক দখল করে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের তীর ছিল তৎকালীন বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে। বর্তমানে রাজ্যে পালাবদলের পরেই দখল হওয়া জমি নিজেদের আয়ত্তে আনতে শুক্রবার আমিনের সাহায্য নিয়ে মাপজোক করেন জমির মালিকেরা। এরপরেই এলাকার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জমির মালিকদের সেই জমি নিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন জমির মালিকরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয় বর্ধমান থানার পুলিশ।
জমির মালিকেরা বলেন, তৃণমূলের শাসনকালে তৎকালীন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীমন্দির সংলগ্ন এলাকায় যে সমস্ত ফাঁকা জমিগুলো ছিল, সেই সমস্ত জমি একপ্রকার জোড়পূর্বক দখল করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। তাদের মধ্যে রথীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, হঠাৎ একদিন রাতে বাড়ির পাঁচিল ভেঙে দেয়। এরপর মানিক দাস এসে বলেন, কালীবাড়ির জন্য এই জায়গাটা লাগবে। সামান্য কিছু অর্থের বিনিময়ে এক প্রকার আমার ৯ কাটা জমি নিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। এই ধরনের অভিযোগ করেন অন্যান্য জমি মালিকরাও।