রাস্তা আটকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী, পেশ করা হলো জেলা আদালতে


রাস্তা আটকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী, পেশ করা হলো জেলা আদালতে

জেলার জামালপুরে রাস্তা আটকে তোলাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতরা হলেন, জামালপুরের জ্যোৎসীরাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তপন মালিক এবং তৃণমূল কর্মী রফিকুল ইসলাম ওরফে মিন্টু।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তম পান নামে এক ব্যক্তি জামালপুরের শিয়ালী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় তপন মালিক, রফিকুল ইসলাম সহ কয়েকজন তার পথ আটকে টাকা দাবি করে। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করা হয়। উত্তম পান টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পর উত্তম পান জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তপন মালিক ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ, এমনটাই জানা গেছে।