রাজ্যে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
রাজ্যে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী সহ মোট ছজন মন্ত্রী। অন্যান্যরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। এদিনের এই শপথ গ্রহণ মঞ্চে অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শুভেন্দু অধিকারী সহ পাঁচজন মন্ত্রী বাংলায় শপথ নেন। সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেন ক্ষুদিরাম টুডু। তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে এদিনের শপথ গ্রহণ মঞ্চে রাখা রবীন্দ্র প্রতিকৃতিতে প্রথমে মাল্যদান করেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ মঞ্চে সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরিবেশিত হয় জাতীয় সংগীত।


