রাজ্যে মাধ্যমিকে ষষ্ঠ বিদ্যার্থী গার্লসের ছাত্রী
প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। আর এই ফলাফলের ভিত্তিতে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে বর্ধমান বিদ্যার্থী গার্লস হাইস্কুলের ছাত্রী অর্চয়িতা চক্রবর্তী। ৬৯২ নম্বর পেয়ে সে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে। এদিন তার নিজের বিদ্যালয়ে উপস্থিত হয়ে অর্চয়িতা জানায়, মাধ্যমিক পরীক্ষার টেস্টের আগে সাত আট ঘন্টা করে পড়াশোনা করতাম। টেস্টের পর ১২ ঘন্টা করে পড়েছি। বিশেষভাবে টেক্সট বই পড়ার বিষয়ে গুরুত্ব দিয়েছি। অর্চয়িতা জানায়, আগামী দিনে সে ডাক্তার হতে চায়। কারণ ছোট থেকেই তার ডাক্তার হওয়ার ইচ্ছে। এই পেশায় আসার মধ্যে দিয়ে সমাজে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটাই তার লক্ষ্য।


