জ্বালানি গ্যাসের অপ্রতুলতার কারণে শুক্রবার থেকে সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বন্ধ
শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্টবোর্ড-এর আদেশ অনুসারে ১৩ মার্চ অর্থাৎ বাংলার ২৮শে ফাল্গুন থেকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সর্বমঙ্গলা মন্দিরে বসে ও মালসা ভোগ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ প্রসঙ্গে ট্রাস্ট বোর্ডের পক্ষে বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত কারণে সারা দেশজুড়েই জ্বালানি গ্যাসের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে নিয়মিত ভোগ দেওয়ার বিষয়টি বন্ধ রাখতে হচ্ছে। তিনি বলেন, আশাকরি ভক্তরা বিষয়টি অনুধাবন করে সবদিক মানিয়ে নেবেন। পুনরায় জ্বালানি গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে আবার ভোগ তৈরীর কাজ ও ভোগ প্রদানের কাজ দুইই শুরু হবে।


