বিএলএ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনাজ্ঞাপন


বিএলএ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনাজ্ঞাপন

তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশ মেনে জামালপুর ব্লকে বি এল এ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনা জানানো হলো। সম্বর্ধনাজ্ঞাপন করলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এসআইআর-য়ে খুব ভালো ভাবে কাজ করার জন্য দলীয় নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে ব্লকের সমস্ত অঞ্চলের প্রায় ৫১৬ জন বি এল এ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনা জানানো হয়। প্রত্যেককে দলীয় উত্তরীয়, উন্নয়নের পাঁচালীর ডায়েরি, একটি পেন, একটি ক্যালেন্ডার ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর একটি করে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। যাতে তিনি সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। দলের এই কর্মীদের সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান ও উপ প্রধানরা। মেহেমুদ খান বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা আজ ব্লকের সকল অঞ্চলের বি এল এ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনাজ্ঞাপন করলেন। দলের কর্মীরাই দলের সম্পদ। এস আই আর-এর সময় এই বি এল এ ২ ও বুথ সভাপতিরা সাধারণ মানুষকে প্রচুর সাহায্য করেছেন। ভোট রক্ষা শিবিরে থেকে তারা কাজ করেছেন। তাই আজ তাদের সম্বর্ধনা দিতে পেরে খুবই ভালো লাগছে। দলের কাছ থেকে এই সম্মান পেয়ে স্বভাবতই আপ্লুত বি এল এ ২ ও বুথ সভাপতিরা।