জামালপুরে পথশ্রী প্রকল্পে ৬ টি রাস্তার উদ্বোধন
কৃষ্ণনগরের সভা থেকে রাজ্যের একের পর এক পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের জামালপুরে পথশ্রীর ১৪ টি রাস্তার মধ্যে ৬ টি উদ্বোধন হলো ১১ ডিসেম্বর। চকদিঘী, পাড়াতল ১ ও ২, আবুজহাটি ১ ও ২ প্রভৃতি পঞ্চায়েতে পথশ্রী রাস্তার উদ্বোধন হয়। এই উপলক্ষ্যে চকদিঘী পঞ্চায়েতের বিবাদী সংঘ থেকে নতুনগ্রাম রাস্তাটির উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত প্রধান অসীমা বাগ, উপ প্রধান পার্থ প্রতিম শেঠ, অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক আজাদ রহমান সহ অন্যান্যরা। বিডিও পার্থসারথী দে বলেন, পথশ্রী প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী জামালপুর ব্লকে ৬ টি রাস্তার উদ্বোধন করলেন। মোট ১৪ টি রাস্তা আছে। শুধু তাই নয় এছাড়াও এসআরডিএ ও জেলা পরিষদের একাধিক রাস্তা ব্লকে তৈরী হয়েছে এবং কাজ চলছে। প্রতিটি পঞ্চায়েতেই রাস্তা পেয়েছে। মেহেমুদ খান রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুর ব্লকে এই ১৪ টি রাস্তা পথশ্রী প্রকল্পে দেওয়ার জন্য।


